একদিনে তিন-তিনটি বিলাসবহুল Rolls-Royce গাড়ি কিনে চমক সৃষ্টি করেছে এক ভারতীয় ব্যবসায়ী পরিবার। রিয়েল এস্টেট ব্যবসার সুপরিচিত সংস্থা EV Homes-এর কর্ণধার পরিবারের ছেলে Aaron Vicky Thomas একসঙ্গে এই গাড়িগুলি কিনেছেন। গাড়িগুলির সম্মিলিত বাজারমূল্য ৫০ কোটি টাকারও বেশি।
জানা গিয়েছে, সংগৃহীত এই তিনটি মডেলের মধ্যে রয়েছে একটি আল্ট্রা-লাক্সারিয়াস টু-টোন Phantom এবং দুটি Cullinan SUV। নিজের পছন্দ ও রুচি অনুযায়ী গাড়িগুলিকে বিশেষভাবে কাস্টমাইজডও করিয়েছেন Aaron Vicky Thomas। বিশ্বজুড়ে আভিজাত্যের প্রতীক হিসেবে গণ্য এই সংস্থার তিনটি দামি গাড়ি একই দিনে কিনে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন তিনি।






