নিজের বিরুদ্ধে চলা মিডিয়া ট্রায়াল বন্ধ করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই মামলার প্রেক্ষিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৩০ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন। মিডিয়া ট্রায়াল বন্ধের দাবিতেই এই আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি।







