আসানসোল থেকে কলকাতা ফেরার পথে জাতীয় সড়কে হাঁসের দল দেখতে পান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আচমকাই সেই দৃশ্য নজরে আসায় দুর্ঘটনার আশঙ্কায় তিনি কনভয় থামিয়ে দেন।
গাড়ি থেকে নেমে মন্ত্রী নিজেই হাঁসগুলোকে নিরাপদ জায়গায় সরিয়ে দেন। এই প্রক্রিয়ায় তিনি প্রায় ২০০ মিটার দৌড় দেন। পাশাপাশি, তিনি হাঁসের মালিককেও বিশেষ পরামর্শ দেন যাতে ভবিষ্যতে এমন পরিস্থিতি না তৈরি হয়।







