অসমে কংগ্রেস এবং রাইজ্যর দলের জোট গত সেপ্টেম্বরে ভেঙে যাওয়ার পর এবার প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিধায়ক অখিল গগৈ। বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব ও ব্যক্তিকে লেখা চিঠিতে তিনি দাবি করেছেন, কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি আসলে CJP বা ককরোচ জনতা পার্টির আন্দোলনের শক্তি কমিয়ে দিয়েছিল। তাঁর অভিযোগ, বিজেপিকে প্রতিপক্ষ বলে দাবি করলেও বাস্তবে কংগ্রেস আঞ্চলিক দল এবং প্রকৃত গণআন্দোলনগুলিকেই প্রধান শত্রু হিসেবে দেখতে শুরু করেছে।
ঘটনাটি চলতি বছরের জুন-জুলাই মাসের আন্দোলনের সঙ্গে যুক্ত। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে অভিজিৎ দীপকে এবং সোনম ওয়াংচুকের নেতৃত্বে CJP-র সদস্যরা দীর্ঘ দেড় মাস ধরে প্রতিবাদ কর্মসূচি চালিয়েছিলেন। অখিল গগৈয়ের অভিযোগ, সেই সময়ে কংগ্রেস সাংসদ Rahul Gandhi প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের বাইরে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করেন, যার ফলে আন্দোলন বিভক্ত হয়ে পড়ে। এই বিভাজনের সুযোগ নিয়ে সরকার আন্দোলন দমন করতে সক্ষম হয় বলে তিনি মনে করেন।
চিঠিতে অখিল গগৈই আরও অভিযোগ করেন যে, নেহা বোরা, যোগেন্দ্র যাদব এবং বামপন্থী নেতৃত্ব কংগ্রেসের কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের স্বাধীন অবস্থানকে কংগ্রেসের স্বার্থে ব্যবহার করছেন। ২০২৯ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে তাঁর স্পষ্ট মত, বিরোধীরা যদি বর্তমান কৌশলেই এগিয়ে চলে, তবে বিজেপিকে পরাজিত করা সম্ভব হবে না। তাঁর মতে, বৃহত্তর গণস্বার্থে স্বাধীন গণআন্দোলনগুলির পাশে দাঁড়ানোই এখন একমাত্র পথ।







