বিষ্ণোই গ্যাং এবং খলিস্তানি জঙ্গিদের পক্ষ থেকে লাগাতার প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন অভিনেতা Amitabh Bachchan। কখনও তাঁর বাংলো ‘Jalsa’ উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, আবার কখনও খলিস্তানি জঙ্গিদের ষড়যন্ত্রের খবর সামনে এসেছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে মুম্বই পুলিশ তাঁর নিরাপত্তা আরও জোরদার করেছে এবং ‘Jalsa’ চত্বরে কড়া নজরদারি চালানো হচ্ছে।
এই উত্তেজনার মাঝেই সম্প্রতি X হ্যান্ডেলে ‘বেঁচে গেলাম’ লিখেছিলেন বিগ বি, যা নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক চর্চা শুরু হয়। খলিস্তানি গ্যাংস্টার Goldy Brar এবং ‘Sikhs for Justice’ (SFJ)-এর প্রধান Gurpatwant Singh Pannun-এর হুমকির আবহে এই পোস্টটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছিল। এমনকি পান্নুন তাঁর একটি পোস্টে বচ্চনের এই মন্তব্যের প্রেক্ষিতেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছিলেন এবং ১৯৮৪ সালের দাঙ্গার কথা মনে করিয়ে ‘Jalsa’-র সামনে প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছিলেন।
তবে এই রহস্যের অবসান ঘটিয়ে সোমবার নিজেই আসল কারণ জানালেন Amitabh Bachchan। নতুন একটি পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে, ‘KBC’-র শুটিং চলাকালীন হঠাৎ তাঁর প্যান্টের বেল্ট ছিঁড়ে গিয়েছিল। সেই মুহূর্তে দ্রুত নাড়া দিয়ে প্যান্ট বেঁধে পরিস্থিতি সামাল করেন তিনি। সেই ঘটনার প্রেক্ষিতেই রসিকতা করে তিনি লিখেছিলেন ‘বেঁচে গেলাম’। অভিনেতার এই ব্যাখ্যা সামনে আসতেই নেটপাড়ায় হাসির রোল উঠেছে এবং অনেকেই তাঁর এই রসিকতার প্রশংসা করেছেন।







