একটি আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিশের Anti Narcotics Task Force (ANTF)। ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর আওতায় গত ১৪ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশার বিভিন্ন জেলায় দফায় দফায় তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে মোট ১৮৭ কেজি অবৈধ গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯৪ লক্ষ টাকা। এই ঘটনায় ইতিমধ্যেই ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও ১২ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় তিনটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ANTF পশ্চিমবঙ্গ।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন এই মাদক চক্রের উৎসস্থল কোথায় এবং মাদকগুলি কোথায় পাচার করা হওয়ার কথা ছিল। এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্য সদস্যদের শনাক্ত করতে পরবর্তী তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা।







