শেয়ারবাজারে বড়সড় চমক দিল AI চ্যাটবট Claude-এর নির্মাতা প্রতিষ্ঠান Anthropic। মার্কিন যুক্তরাষ্ট্রের নাসডাক শেয়ারবাজার থেকে ৮১০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে তারা এক নতুন মাইলফলক স্পর্শ করল। এর ফলে ইলন মাস্কের SpaceX-এর গড়া রেকর্ডটি ভেঙে দিল এই সংস্থাটি।
গত জুন মাসে SpaceX নাসডাক শেয়ারবাজারে নাম লিখিয়ে ৭ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহ করেছিল। মাত্র পাঁচ মাসের ব্যবধানে সেই রেকর্ডটি অতিক্রম করল Anthropic। মাত্র ৫ বছর আগে যাত্রা শুরু করা এই সংস্থার বর্তমান বাজারমূল্য প্রায় ১.৫ ট্রিলিয়ন (১ লক্ষ ৫০ হাজার কোটি) ডলারে পৌঁছেছে, যা তাদের বিশ্বের অন্যতম ধনী সংস্থার তালিকায় স্থান করে দিয়েছে।






