BREAKING
Kolkata Ring Road Project 75% Complete, Fast-Track Link Opens Ahead of Schedule|Kolkata Metro Green Line: Commercial Services to Howrah Maidan Commence with Record Turnout|East Bengal vs Mohun Bagan: High-Voltage Kolkata Derby Scheduled for This Weekend at Salt Lake Stadium|Durga Puja 2026: North & South Kolkata Pandals Unveil Eco-Friendly Thematic Showcases|New Town Tech Corridor: Global IT Giants Announce 5,000+ New Job Openings This Quarter|Weather Alert: Pleasant Evening Breeze Forecast Across South Bengal and City Coast|Netaji Subhash Chandra Bose Airport Expands Contactless DigiYatra Terminal 2 Gates|Heritage Revival: Historic Tramway Line Recommissioning Approved by Transport Department|KMC Launches 24/7 Digital Citizen Portal for Instant Municipal Grievance Resolution|Hilsa Fish Supplies Surge in City Wholesale Markets, Bringing Relief to Consumers|Smart City Mission: Kolkata Ranks Among Top Urban Digital Centers Nationwide|Fire Safety Audit: Comprehensive Inspections Initiated Across Central Kolkata Markets|
Our Kolkata
BusinessLIVE UPDATEVerified by OurKolkata Newsroom

২০২৭ সালের শুরুতে আসতে পারে তিনটি নতুন iPhone; নজরে iPhone 18, 18e ও Air 2

২০২৭ সালে iPhone লঞ্চ করার কৌশলে বড় পরিবর্তন আনতে পারে Apple। রিপোর্ট অনুযায়ী, iPhone 18, সাশ্রয়ী iPhone 18e এবং iPhone Air 2 আলাদা ইভেন্টের মাধ্যমে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাজারে আসতে পারে।

২০২৭ সালের শুরুতে আসতে পারে তিনটি নতুন iPhone; নজরে iPhone 18, 18e ও Air 2
২০২৭ সালের শুরুতে আসতে পারে তিনটি নতুন iPhone; নজরে iPhone 18, 18e ও Air 2Photo via Kolkata24x7

২০২৭ সালে iPhone লঞ্চ করার প্রথাগত নিয়মে বড় বদল আনতে পারে Apple। সাধারণত প্রতি বছর সেপ্টেম্বর মাসে সব মডেল একসঙ্গে প্রকাশ করলেও, এবার তিনটি নতুন মডেল আলাদা লঞ্চ ইভেন্টের মাধ্যমে সামনে আনতে পারে সংস্থাটি। সম্ভাব্য এই তালিকায় রয়েছে iPhone 18, সাশ্রয়ী iPhone 18e এবং দ্বিতীয় প্রজন্মের iPhone Air 2। ২০২৬ সালের সেপ্টেম্বরে iPhone 18 Pro সিরিজ এবং প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Duo লঞ্চ করার পর বাকি মডেলগুলি নিয়ে কাজ করছে Apple। খবর অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে, বিশেষ করে মার্চ মাসে এই ফোনগুলি বাজারে আসতে পারে। তবে এই বিষয়ে সংস্থার তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

iPhone 18-এর ডিজাইনে খুব বড় পরিবর্তন না এলেও পারফরম্যান্স, ব্যাটারি এবং ডিসপ্লেতে উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যেতে পারে। এতে থাকতে পারে ৬.৩ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫K এবং রিফ্রেশ রেট হবে ১২০Hz ProMotion। পাশাপাশি বেজেল আরও সরু এবং ব্রাইটনেস উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে Pro মডেলের মতো ছোট Dynamic Island এতে নাও থাকতে পারে। পারফরম্যান্সের জন্য TSMC-র ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি পরবর্তী প্রজন্মের A20 চিপসেট ব্যবহার করা হতে পারে, যা A19 চিপের তুলনায় দ্রুত এবং প্রায় ৩০ শতাংশ বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে বলে দাবি করা হয়েছে।

মেমোরির ক্ষেত্রে ৯GB অথবা ১২GB RAM এবং ২৫৬GB ও ৫১২GB স্টোরেজ বিকল্প থাকতে পারে এই ফোনে। এছাড়া এতে Apple-এর C2 মডেম ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ব্যাটারি ক্ষমতার ক্ষেত্রে বড় উন্নতির কথা জানা গিয়েছে; টিপস্টার Fixed Focus Digital-এর দাবি অনুযায়ী, iPhone 17-এর ৩,৬৯২mAh-এর তুলনায় iPhone 18-এ ৪,৪৩০mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা প্রায় ২০ শতাংশ বেশি। এই বাড়তি জায়গার জন্য ফোনের অভ্যন্তরীণ যন্ত্রাংশের নকশায় বদল এবং কিছু বাজারে ফিজিক্যাল SIM ট্রে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে পিছনে দুটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর (ওয়াইড ও আল্ট্রা-ওয়াইড) এবং সামনে ১৮ অথবা ২৪ মেগাপিক্সেল সেন্সর থাকতে পারে।

Source: Kolkata24x7
Was this story useful?
Share on WhatsApp