বার্সেলোনা ক্যাম্প ন্যু স্টেডিয়ামের মাঠের কাছাকাছি প্রায় ১,৫০০ বর্গমিটার জায়গায় ২৬,০০০ সমর্থকের জন্য মৃত্যুর পর চিতাবস্ম বা অস্থি সংরক্ষণের জন্য একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। এই স্মৃতিসৌধকে ‘বার্সেলোনা মেমোরিয়াল’ নামে পরিচিত করা হবে এবং সমর্থকদের শেষ পর্যন্ত ক্লাবের সঙ্গে যুক্ত রাখার লক্ষ্য রাখে।
স্মৃতিসৌধের ব্যবহার শর্তে বিভিন্ন সময়সীমার প্যাকেজ রয়েছে: ১০ বছরের চুক্তিতে ২৪৯০ ইউরো, ৫০ বছরের জন্য ৬,০০০ ইউরো, এবং বার্ষিক রক্ষণাবেক্ষণ ফি ৭০ ইউরো। চিরকালের জন্য স্থান নিশ্চিত করতে ১০,০০ ইউরো এবং অতিরিক্ত স্মৃতিফলকের জন্য ১০ বছরে ৪৯০ ইউরো অথবা ৫০ বছরে ১,০৪০ ইউরো দিতে হবে। মোট খরচ সাড়ে দশ লক্ষ টাকার কাছাকাছি, যা ক্লাবের সমর্থকদের জন্য একটি অনন্য অফার।
বার্সেলোনা এই উদ্যোগটি সমর্থকদের মৃত্যুর পরও ক্লাবের গর্জন শোনার সুযোগ দিতে চালু করেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবের আর্থিক অবস্থা দুর্বল, এবং ক্যাম্প ন্যু-তে অন্যান্য আয়-সৃষ্টির উপায়ও অনুসন্ধান করা হয়েছে। অতীতে আটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেটিস এবং এসপানিওলসহ কয়েকটি ইউরোপীয় ক্লাবও সমজাতীয় স্মৃতিসৌধ ব্যবস্থা চালু করেছে।






