মেঘালয়ের জাওয়াই এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে টহল দেওয়ার সময় ভুলবশত আন্তর্জাতিক সীমানা পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছিলেন এক BSF জওয়ান। ওই এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় টহল দেওয়ার সময় তিনি প্রায় ২০০ মিটার ভেতরে চলে যান, যা সিলেট জেলার অন্তর্গত। এরপরই তাকে আটক করে Border Guard Bangladesh (BGB)।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, দুই BGB জওয়ান ওই ভারতীয় জওয়ানকে বাইকে করে নিয়ে যাচ্ছেন। আটকের সময় তার কাছে একটি Insas রাইফেল এবং একটি পাম্প অ্যাকশন বন্দুক ছিল।
ঘটনার পর দুই দেশের সেনা কর্তাদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পর আটক হওয়া BSF জওয়ানকে তার অস্ত্রসহ ভারতের হাতে প্রত্যর্পণ করে BGB।







