BREAKING
Kolkata Ring Road Project 75% Complete, Fast-Track Link Opens Ahead of Schedule|Kolkata Metro Green Line: Commercial Services to Howrah Maidan Commence with Record Turnout|East Bengal vs Mohun Bagan: High-Voltage Kolkata Derby Scheduled for This Weekend at Salt Lake Stadium|Durga Puja 2026: North & South Kolkata Pandals Unveil Eco-Friendly Thematic Showcases|New Town Tech Corridor: Global IT Giants Announce 5,000+ New Job Openings This Quarter|Weather Alert: Pleasant Evening Breeze Forecast Across South Bengal and City Coast|Netaji Subhash Chandra Bose Airport Expands Contactless DigiYatra Terminal 2 Gates|Heritage Revival: Historic Tramway Line Recommissioning Approved by Transport Department|KMC Launches 24/7 Digital Citizen Portal for Instant Municipal Grievance Resolution|Hilsa Fish Supplies Surge in City Wholesale Markets, Bringing Relief to Consumers|Smart City Mission: Kolkata Ranks Among Top Urban Digital Centers Nationwide|Fire Safety Audit: Comprehensive Inspections Initiated Across Central Kolkata Markets|
Our Kolkata
BusinessLIVE UPDATEVerified by OurKolkata Newsroom

ডেটা ছাড়াই আনলিমিটেড কল, BSNL চালু করল তিনটি নতুন ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান

মোবাইল ইন্টারনেটের প্রয়োজন নেই এমন গ্রাহকদের জন্য তিনটি নতুন Voice-Only প্রিপেড প্ল্যান নিয়ে এল BSNL। ১৭২, ১৮৪ এবং ১৯০ টাকার এই প্ল্যানগুলিতে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০টি SMS-এর সুবিধা মিলবে।

ডেটা ছাড়াই আনলিমিটেড কল, BSNL চালু করল তিনটি নতুন ভয়েস-অনলি রিচার্জ প্ল্যান
ডেটা ছাড়াই আনলিমিটেড কল, BSNL চালু করল তিনটি নতুন ভয়েস-অনলি রিচার্জ প্ল্যানPhoto via Kolkata24x7

যাঁরা মোবাইল ডেটা ব্যবহার করেন না কিন্তু নিয়মিত কথা বলা এবং SMS পাঠানোর প্রয়োজন অনুভব করেন, তাঁদের কথা মাথায় রেখে তিনটি নতুন Voice-Only প্রিপেড রিচার্জ প্ল্যান চালু করল BSNL। এই নতুন Special Tariff Voucher (STV)-গুলির দাম যথাক্রমে ১৭২ টাকা, ১৮৪ টাকা এবং ১৯০ টাকা। প্রতিটি প্ল্যানেই গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি SMS পাঠানোর সুবিধা পাবেন, তবে কোনোটিতেই মোবাইল ডেটার সুবিধা নেই।

TRAI-এর নির্দেশিকা মেনেই এই ভয়েস ও SMS-নির্ভর বিকল্পগুলি আনা হয়েছে। এই প্ল্যানগুলির মাধ্যমে দেশের যে কোনো নেটওয়ার্কে Local, STD এবং Roaming কল করা যাবে। খরচের হিসেবে দেখা গেছে, ১৭২ টাকার প্ল্যানটিতে দৈনিক খরচ ৬ টাকার সামান্য বেশি এবং ১৮৪ টাকার ৩০ দিনের প্ল্যানে দৈনিক খরচ প্রায় ৬.১৩ টাকা। অন্যদিকে, ১৯০ টাকার প্ল্যানটির মেয়াদ একটি সম্পূর্ণ ক্যালেন্ডার মাস পর্যন্ত থাকবে।

TRAI-এর নিয়ম অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে এমন রিচার্জ প্যাক রাখতে হয় যেখানে গ্রাহকরা অপ্রয়োজনীয় ডেটা প্যাকের জন্য টাকা খরচ না করে শুধুমাত্র ভয়েস ও SMS সুবিধা নিতে পারেন। BSNL-এর পাশাপাশি Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea (Vi)-এর কাছেও এই ধরনের বিকল্প রয়েছে, যা তাঁদের ওয়েবসাইট ও অ্যাপে ‘TRAI Mandated Packs’ বিভাগে পাওয়া যায়। উল্লেখ্য, BSNL-এর পোর্টফোলিওতে আগে থেকেই ৯৯ টাকা এবং ৪৩৯ টাকার ভয়েস-কেন্দ্রিক ভাউচার ছিল, যার সাথে এখন এই নতুন তিনটি প্ল্যান যুক্ত হলো।

Source: Kolkata24x7
Was this story useful?
Share on WhatsApp