শীতের মৌসুমে ফুলকপির বিকল্প খুঁজে পাওয়া কঠিন। ভাজা থেকে শুরু করে তরকারি, সব ধরনের রান্নায় এই সবজির বিশেষ স্থান রয়েছে। সঠিক পদ্ধতিতে রান্না করলে ফুলকপি নানা আমিষ খাবারের চেয়েও বেশি জনপ্রিয় হতে পারে।
তবে সুস্বাদু রান্নার জন্য কিছু নির্দিষ্ট ভুল এড়িয়ে চলতে হয়। রান্নার সময় এই ভুলগুলো করলে খাটনি বৃথা যেতে পারে। ফুলকপির যেকোনও রেসিপি আরও সুস্বাদু করতে হলে এই ভুলগুলো শোধরানো জরুরি।







