Cyclone Akvan শীঘ্রই পুরী উপকূলে ল্যান্ডফল করবে বলে জানা গেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, ঝড়টি উপকূলে আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার।
এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে দুর্যোগের 'রেড অ্যালার্ট' জারি করেছে প্রশাসন। ঝড়ের প্রভাবে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় পর্যটকদের সতর্ক থাকার জন্য বিশেষ বার্তা পাঠানো হয়েছে।







