ঘূর্ণিঝড় Akvan-এর গতিপথে সামান্য পরিবর্তন ঘটেছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর শুক্রবার বিকেলে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার মধ্যবর্তী উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।
সম্ভাব্য ল্যান্ডফলের স্থান হিসেবে চিহ্নিত হয়েছে অন্ধ্রপ্রদেশের নরসাপুর ও ওড়িশার পুরীর মাঝামাঝী এলাকা। ল্যান্ডফলের মুহূর্তে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।







