দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি-তে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কোনো টিকিট বা বৈধ পরিচয়পত্র ছাড়াই বিমানবন্দরের সুরক্ষিত এলাকার ভেতরে ঢুকে পড়েন এক যুবক।
জানা গিয়েছে, CISF-এর নজরদারি এড়িয়ে ওই যুবক ভেতরে প্রবেশ করেন এবং এরপর দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করেন। তবে নিরাপত্তারক্ষীরা তৎপর হয়ে খুব অল্প দূরত্বেই তাঁকে ধরে ফেলেন। আটক করার পর ওই যুবককে দিল্লি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।







