সন্তান হলেই কি বাবা-মায়ের সম্পত্তির উপর স্বয়ংক্রিয়ভাবে অধিকার জন্মায়? এই প্রশ্নে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছেন দিল্লি হাই কোর্ট। আদালত স্পষ্ট করে দিয়েছেন, প্রবীণ বাবা-মা চাইলে নিজেদের বাড়ি থেকে সন্তান ও পুত্রবধূকে চলে যাওয়ার নির্দেশ দিতে পারেন।
আদালতের এই নির্দেশের মাধ্যমে বলা হয়েছে, বাবা-মায়ের ইচ্ছার বিরুদ্ধে সন্তানদের সঙ্গে একই বাড়িতে থাকতে বাধ্য করা যায় না। ৮৫ বছরের এক বৃদ্ধের মামলায় এই গুরুত্বপূর্ণ রায় দিয়েছে দিল্লি হাই কোর্ট।







