বিয়ের সব আয়োজন সম্পন্ন, অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা এবং মণ্ডপে কনে সেজে বসে আছেন। কিন্তু শেষ মুহূর্তে নিজের দাবি পূরণ না হওয়ায় বিয়ে না করেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেলেন পাত্র। হরিয়ানার সোনিপটে এই ঘটনার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের এক কর্মীর বিরুদ্ধে।
কনের পরিবারের দাবি, প্রায় ১৩ লক্ষ টাকা দামের একটি Maruti Brezza গাড়ি চেয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই দাবি পূরণ না হওয়ায় তিনি বিয়ে করতে অস্বীকার করেন এবং মণ্ডপ ছেড়ে চলে যান।







