খড়্গপুরে নিজের বিধানসভা কেন্দ্রে চা-চক্রে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘মাথা নত করব না’ মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ পুষ্পা সিনেমার সংলাপ টেনে কটাক্ষ করেন। তিনি অভিষেককে ‘ঝুঁকেগা নেহি, জেলমে জায়েগা’ বলে উদ্দেশ্য করে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান।
এছাড়াও বঙ্গ বিজেপির ২২ জন নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে দিলীপ ঘোষ সম্ভাব্য শাস্তিমূলক পদক্ষেপ নিয়ে কড়া বার্তা দেন। তিনি স্পষ্ট করে বলেন, শৃঙ্খলাভঙ্গের মতো গুরুতর অভিযোগে দলীয় নেতাদের বিরুদ্ধে কোনো আপস নেই।







