রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের তথাকথিত ভুয়ো নির্দেশকে ভিত্তি করে ১২৯টি বেটিং সংক্রান্ত ওয়েবসাইট ব্লক করেছিল কেন্দ্র। তবে বিষয়টি নিয়ে দেশজুড়ে বিতর্ক এবং বিরোধীদের তুমুল চাপের মুখে পড়ে অবশেষে ৯৫টি ওয়েবসাইট পুনরায় চালু বা আনব্লক করার নির্দেশ দিয়েছে টেলিকমিউনিকেশন দপ্তর।
সম্প্রতি এক সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। কোনো যাচাই না করেই সরকারি আধিকারিকেরা কীভাবে ওয়েবসাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন, তা নিয়ে সরব হয় বিরোধী দলগুলি। প্রবল চাপের মুখে পড়ে শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। সেখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে এই ৯৫টি ওয়েবসাইট আনব্লক করতে বলা হয়েছে।
অন্যদিকে, পুরো ঘটনাটি কীভাবে ঘটেছে তার সঠিক ব্যাখ্যা জানতে শনিবার টেলিকমিউনিকেশন দপ্তরের সচিব Amit Agrawal-কে তলব করেছে PMO (প্রধানমন্ত্রীর দফতর)।







