অসমে আয়োজিত কে সি পাল মেমোরিয়াল ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে আরও একটি শিরোপা ঘরে তুলল ইস্ট বেঙ্গল-এর রিজার্ভ দল। রবিবার অনুষ্ঠিত ফাইনালে প্রতিপক্ষকে ৪-১ ব্যবধানে পরাজিত করে জয় নিশ্চিত করে লাল-হলুদ ব্রিগেড।
মশাল বাহিনীর হয়ে এই ম্যাচে জোড়া গোল করেছেন মহম্মদ বিলাল এবং বাতাস মুর্মুর। প্রথমার্ধেই ৩ গোলের লিড নিয়ে জয়ের পথ প্রশস্ত করে ফেলেছিল ইস্ট বেঙ্গল। বিরতির পর বাতাস মুর্মুর আরও একটি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।






