কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন (EPFO) প্রভিডেন্ট ফান্ড (PF) তোলার পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। নতুন নীতিমালা অনুযায়ী অবসরের পর UPI ও ATM ব্যবহার করে সরাসরি টাকা তোলা সম্ভব হবে।
এছাড়াও অবসরের পর জমা থাকা অর্থ মাসিক ভিত্তিতে কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে। এই পরিবর্তনগুলো মোট চারটি বড় পরিবর্তনের অংশ, যা শীঘ্রই কার্যকর হবে।






