ইতিহাসে প্রথমবার একই সময়ে আয়োজিত হতে চলেছে ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ। সম্প্রতি ICC ২০২৮ থেকে ২০৩৫ সাল পর্যন্ত তাদের ক্যালেন্ডার প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ২০৩০ সালে ৪ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে T-20 বিশ্বকাপ।
ঠিক সেই বছরই ফুটবল বিশ্বকাপের শতবার্ষিকী। এই মেগা টুর্নামেন্টটি ২০৩০ সালের ৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত স্পেন, পর্তুগাল, মরক্কো, উরুগুয়ে এবং আর্জেন্তিনায় আয়োজিত হবে। ফলে ফুটবল বিশ্বকাপের আসর চলাকালীনই শুরু হয়ে যাবে ক্রিকেটের মহারণ।
অতীতে কখনও দুটি বড় ক্রীড়া প্রতিযোগিতার সূচিতে এমন সংঘাত দেখা যায়নি। একই সময়ে দুটি বিশ্বকাপের আয়োজন হওয়ায় এখন থেকেই ঘোর দুশ্চিন্তায় পড়েছেন অনুরাগীরা। ফিফা এবং ICC-র এই সূচি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।







