ভারতের বিলাসবহুল গাড়ির বাজারে জার্মান প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে আসছে Hyundai-র প্রিমিয়াম ব্র্যান্ড Genesis। ২০২৭ সালে ভারতে এই ব্র্যান্ডের আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। এর আগেই সংস্থার ফ্ল্যাগশিপ ফুল-সাইজ ইলেকট্রিক SUV Genesis GV90-এর পেটেন্ট ফাইল করা হয়েছে ভারতে। যদিও পেটেন্ট ফাইল হওয়া মানেই গাড়িটি ভারতে লঞ্চ হবে, তা নিশ্চিত নয়, তবে দেশের বাজারে এই লাক্সারি ব্র্যান্ডের আগমনের জল্পনা এখন আরও জোরালো হয়েছে।
Genesis GV90-এর ডিজাইনে রয়েছে রাজকীয় উপস্থিতি। সামনের দিকে রয়েছে Genesis-এর পরিচিত উল্টানো ত্রিভুজ আকৃতির LED DRL, যার মধ্যে সংযুক্ত করা হয়েছে হেডল্যাম্প। নিচের দিকে রয়েছে ডায়মন্ড প্যাটার্নের ক্রোম গ্রিল এবং সামনের ফেন্ডারে সমান্তরাল রেখার নকশা। গাড়ির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর 'Suicide Door' বা Rear-hinged Door। সামনের ও পিছনের দরজার মাঝখানে B-Pillar রাখা হয়নি, যা ভিতরে ওঠানামার জন্য প্রশস্ত জায়গা নিশ্চিত করে। পিছনের অংশে রয়েছে সমান্তরাল LED টেলল্যাম্প এবং একটি রেট্রো স্টাইলের উইন্ডস্ক্রিন ডিজাইন।
টেকনিক্যাল দিক থেকে Genesis GV90-এ রয়েছে 123.5 kWh ব্যাটারি প্যাক। দুটি ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে, যার একটি সামনের অ্যাক্সেলে এবং অন্যটি পিছনের অ্যাক্সেলে, ফলে গাড়িটি অল-হুইল ড্রাইভ (AWD) প্রযুক্তি পায়। আন্তর্জাতিক বাজারে বিক্রি হওয়া মডেলের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, ভারতীয় ভার্সনেও 23.6 ইঞ্চির Retractable Display, রেট্রো স্টাইলের সুইচ এবং একটি অ্যানালগ ঘড়ি থাকতে পারে।







