মূল্যবান ধাতুর বাজারে বড়সড় স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় সোনা ও রুপোর দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, আজ সোনা ও রুপোর নতুন দর ধার্য করা হয়েছে।
২৪ ক্যারেট বা খাঁটি সোনার ক্ষেত্রে প্রতি গ্রামের দাম ১৩,৬০৪ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৩,৩২৬ টাকায়। অর্থাৎ প্রতি গ্রামে ২৭৮ টাকা এবং প্রতি ১০ গ্রামে প্রায় ২,৭৮০ টাকা হ্রাস পেয়েছে। অন্যদিকে, গহনার সোনা বা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ১২,৪৭০ টাকা থেকে কমে ১২,২১৫ টাকা হয়েছে, যা প্রতি গ্রামে ২৬৫ টাকা পতন। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম ২০৯ টাকা কমে দাঁড়িয়েছে ৯,৯৯৪ টাকায়।
পুরোনো সোনা বিক্রির ক্ষেত্রেও দাম কমেছে। আজ প্রতি গ্রাম পুরোনো সোনার দাম ১১,৯৯৩ টাকা, যা গতকালের তুলনায় ২৫৩ টাকা কম।
সোনার পাশাপাশি রুপোর বাজারেও রেকর্ড দরপতন দেখা গিয়েছে। গতকাল প্রতি কেজি রুপোর দাম ছিল ১,৯০,০০০ টাকা, যা আজ ৫,০০০ টাকা কমে ১,৮৫,০০০ টাকায় দাঁড়িয়েছে।






