Black Friday উপলক্ষে আমেরিকার বাজারে বিশেষ সেল শুরু করল Google। ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ১ ডিসেম্বর পর্যন্ত। এই সেলে Pixel স্মার্টফোন, স্মার্টওয়াচ, TWS ইয়ারবাড এবং স্মার্ট হোম ডিভাইসের ওপর বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
Google-এর অনলাইন স্টোরে Pixel 11 Pro এবং Pixel 11 Pro XL মডেল দুটিতে সর্বোচ্চ ৪০০ ডলার পর্যন্ত সরাসরি ছাড় পাওয়া যাচ্ছে। এছাড়া যোগ্য পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করলে গ্রাহকরা সর্বোচ্চ ৬০০ ডলার পর্যন্ত অতিরিক্ত বোনাস পেতে পারেন। সাধারণ Pixel 11 মডেলে ২০০ ডলার পর্যন্ত ছাড় এবং সর্বোচ্চ ৫১০ ডলার পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা রয়েছে। অন্যদিকে, ফোল্ডেবল স্মার্টফোন Pixel 11 Pro Fold-এর ক্ষেত্রে ২৫০ ডলার ছাড়ের পাশাপাশি সর্বোচ্চ ৯০০ ডলার পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস মিলবে।
নতুন প্রজন্মের পাশাপাশি পুরনো মডেলের ফোনেও অফার রাখা হয়েছে। Pixel 10-তে ২০০ ডলার এবং Pixel 10a-তে ৫০ ডলার পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই সমস্ত অফার আনলকড মডেলের জন্য প্রযোজ্য। স্মার্টফোনের বাইরে Pixel Watch 5-এ ১০০ ডলার, Pixel Buds Pro 2-তে ৬০ ডলার এবং Pixel Buds 2a-তে ৩০ ডলার পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া Google Home Speaker-এর ক্ষেত্রে ২০ ডলার সাশ্রয় করা যাবে এবং Fitbit-এর বিভিন্ন ডিভাইসেও মডেল অনুযায়ী ছাড় থাকছে।
তবে এই সমস্ত অফার এবং এক্সচেঞ্জ বোনাস শুধুমাত্র আমেরিকার বাজারের জন্য ঘোষণা করা হয়েছে। ভারতের গ্রাহকদের জন্য এই ধরনের কোনো অফার আসবে কি না, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, Apple-ও তাদের Store-এ Black Friday অফার ঘোষণা করেছে, যার উপহার কার্ড সংক্রান্ত সুবিধা ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে।






