রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে হলদিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের জন্য ১৭৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে উচ্চশিক্ষা দপ্তর ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পূর্ত দপ্তরকে চিঠি পাঠিয়েছে। পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যেন যত দ্রুত সম্ভব নির্মাণকাজ শুরু করে তা এগিয়ে নিয়ে যাওয়া হয়।







