কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সরকারি দফতরে WhatsApp Web ব্যবহারের ক্ষেত্রে একাধিক সতর্কতা জারি করেছে। সরকারি নথি এবং গুরুত্বপূর্ণ নির্দেশিকা বাইরে ফাঁস হওয়া রোধ করার লক্ষ্যেই এই নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। মন্ত্রকের অধীন National Cyber Crime Threat Analytics Unit ১৮ নভেম্বর এই পরামর্শ প্রকাশ করে।
সরকারি কাজে জনপ্রিয় এই মেসেজিং পরিষেবা ব্যবহারের সময় কী করবেন এবং কী করবেন না, তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সাইবার নিরাপত্তা জোরদার করার চেষ্টা করা হচ্ছে।







