রেলযাত্রীদের জন্য এল বড় দুঃসংবাদ। হাওড়া স্টেশন থেকে আগামী প্রায় এক মাস ধরে মোট ৯০টি দূরপাল্লার ট্রেনের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একসঙ্গে এত বিপুল সংখ্যক ট্রেন বাতিলের খবরে যাত্রীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।
এই সিদ্ধান্তের ফলে বহু যাত্রী চরম সমস্যায় পড়তে পারেন। তাই হাওড়া থেকে দূরপাল্লার ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কোন কোন রুটের ট্রেন বাতিল করা হয়েছে এবং বিকল্প যাতায়াতের ব্যবস্থা কী হতে পারে, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে।







