BREAKING
Kolkata Ring Road Project 75% Complete, Fast-Track Link Opens Ahead of Schedule|Kolkata Metro Green Line: Commercial Services to Howrah Maidan Commence with Record Turnout|East Bengal vs Mohun Bagan: High-Voltage Kolkata Derby Scheduled for This Weekend at Salt Lake Stadium|Durga Puja 2026: North & South Kolkata Pandals Unveil Eco-Friendly Thematic Showcases|New Town Tech Corridor: Global IT Giants Announce 5,000+ New Job Openings This Quarter|Weather Alert: Pleasant Evening Breeze Forecast Across South Bengal and City Coast|Netaji Subhash Chandra Bose Airport Expands Contactless DigiYatra Terminal 2 Gates|Heritage Revival: Historic Tramway Line Recommissioning Approved by Transport Department|KMC Launches 24/7 Digital Citizen Portal for Instant Municipal Grievance Resolution|Hilsa Fish Supplies Surge in City Wholesale Markets, Bringing Relief to Consumers|Smart City Mission: Kolkata Ranks Among Top Urban Digital Centers Nationwide|Fire Safety Audit: Comprehensive Inspections Initiated Across Central Kolkata Markets|
Our Kolkata
BusinessLIVE UPDATEVerified by OurKolkata Newsroom

২৪ নভেম্বর চিনে লঞ্চ হচ্ছে ৬.৯ মিমি পাতলা Huawei Watch Air স্মার্টওয়াচ

প্রযুক্তি সংস্থা Huawei তাদের নতুন স্মার্টওয়াচ Huawei Watch Air বাজারে আনার ঘোষণা করেছে। আগামী ২৪ নভেম্বর চিনে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসবে। অত্যন্ত পাতলা টাইটানিয়াম বডি ও স্যাফায়ার গ্লাস ডিসপ্লে সমৃদ্ধ এই ঘড়ির পাশাপাশি একই অনুষ্ঠানে Huawei Mate X8 ফোল্ডেবল ফোন এবং Mate 90 Air লঞ্চ হতে পারে।

২৪ নভেম্বর চিনে লঞ্চ হচ্ছে ৬.৯ মিমি পাতলা Huawei Watch Air স্মার্টওয়াচ
২৪ নভেম্বর চিনে লঞ্চ হচ্ছে ৬.৯ মিমি পাতলা Huawei Watch Air স্মার্টওয়াচPhoto via Kolkata24x7

প্রযুক্তি প্রেমীদের জন্য নতুন চমক নিয়ে আসছে Huawei। চিনে আগামী ২৪ নভেম্বর সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনতে চলেছে তাদের নতুন স্মার্টওয়াচ Huawei Watch Air। টিজার অনুযায়ী, একই অনুষ্ঠানে ফোল্ডেবল স্মার্টফোন Huawei Mate X8 এবং Mate 90 Air লঞ্চের সম্ভাবনাও রয়েছে। তবে নতুন এই স্মার্টওয়াচটির দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

সংস্থার প্রকাশিত টিজার অনুযায়ী, Huawei Watch Air-এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সুক্ষ্ম ও পাতলা ডিজাইন। মাত্র ৬.৯ মিমি পুরুত্বের এই স্মার্টওয়াচটিতে স্কোয়ার আকৃতির ডিসপ্লে এবং চারপাশে মাত্র ১.৪ মিমি সরু বেজেল রয়েছে। ঘড়িটির বডিতে চকচকে টাইটানিয়াম এবং স্ক্রিনের সুরক্ষার জন্য স্যাফায়ার গ্লাস ব্যবহার করা হয়েছে। বাজারে সিলভার, লাইট গোল্ড এবং ব্ল্যাক টাইটানিয়াম রঙে এটি উপলব্ধ হতে পারে। এছাড়া ব্যবহারকারীদের সুবিধার্থে সিলিকন, বোনা ফ্যাব্রিক এবং Milanese Metal ধরনের স্ট্র্যাপের বিকল্প দেওয়া হতে পারে।

অন্যদিক চিনা টিপস্টার Digital Chat Station-এর দাবি অনুযায়ী, এই ঘড়িটিতে ১.৯২ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং LTPO 2.0 প্রযুক্তি থাকতে পারে। ৮৬ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৩,৫০০ নিটস ব্রাইটনেসের পাশাপাশি এতে ২৭ গ্রাম ওজন ও হাই-সিলিকন স্ট্যাকড ব্যাটারি ব্যবহারের সম্ভাবনা রয়েছে, যা একবার চার্জে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যাকআপ দেবে। স্বাস্থ্য ও স্পোর্টস ট্র্যাকিংয়ের ক্ষেত্রে Huawei Watch 6 এবং Huawei Watch GT 7 Pro-এর বিভিন্ন ফিচার এখানে যোগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Source: Kolkata24x7
Was this story useful?
Share on WhatsApp