মহিলাদের Asian Champions Trophy Hockey-তে ফের নিজেদের আধিপত্য বজায় রেখে খেতাব জয় করল ভারত। ফাইনাল ম্যাচে চিনের বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ভারতীয় মহিলা হকি দল। ২০২৩ সালে রাঁচি এবং ২০২৪ সালে রাজগীরে জয়ের পর এবারও শিরোপা জিতে টুর্নামেন্টে খেতাবের হ্যাটট্রিক করল ভারত।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে চিন। খেলার ২২ মিনিটে পর পর দুটি পেনাল্টি কর্নার আদায় করে নেয় তারা। এর পর ২৫ মিনিটের মাথায় Chen Yujun গোল করে চিনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে বিরতির পর ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় ভারতীয় দল। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান দীপিকা। ৪২ মিনিটে ঈশিকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ঠিক এক মিনিট পর, ৪৩ মিনিটে, নিচু পেনাল্টি কর্নার ফ্লিক থেকে দীপিকা তাঁর দ্বিতীয় গোলটি করে দলের ৩-১ জয় সুনিশ্চিত করেন।
গোটা টুর্নামেন্টে ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দীপিকা, যার মধ্যে ৯টি এসেছে পেনাল্টি কর্নার থেকে। এর আগে এশিয়ান গেমসে চিনকে হারিয়ে ২০২৮ সালের Los Angeles Olympics-এ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারত। পাশাপাশি জাপানকে হারানোর পর বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারতীয় মহিলা দল।






