BREAKING
Kolkata Ring Road Project 75% Complete, Fast-Track Link Opens Ahead of Schedule|Kolkata Metro Green Line: Commercial Services to Howrah Maidan Commence with Record Turnout|East Bengal vs Mohun Bagan: High-Voltage Kolkata Derby Scheduled for This Weekend at Salt Lake Stadium|Durga Puja 2026: North & South Kolkata Pandals Unveil Eco-Friendly Thematic Showcases|New Town Tech Corridor: Global IT Giants Announce 5,000+ New Job Openings This Quarter|Weather Alert: Pleasant Evening Breeze Forecast Across South Bengal and City Coast|Netaji Subhash Chandra Bose Airport Expands Contactless DigiYatra Terminal 2 Gates|Heritage Revival: Historic Tramway Line Recommissioning Approved by Transport Department|KMC Launches 24/7 Digital Citizen Portal for Instant Municipal Grievance Resolution|Hilsa Fish Supplies Surge in City Wholesale Markets, Bringing Relief to Consumers|Smart City Mission: Kolkata Ranks Among Top Urban Digital Centers Nationwide|Fire Safety Audit: Comprehensive Inspections Initiated Across Central Kolkata Markets|
Our Kolkata
InfrastructureLIVE UPDATEVerified by OurKolkata Newsroom

ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি কার্যক্রমের ৫০ বছর পূর্ণ, উদযাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তী

ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি কার্যক্রমের ৫০ বছর পূর্ণ হওয়ায় সুবর্ণজয়ন্তী পালন করা হচ্ছে। ১৯৭৬ সালে শুরু হওয়া এই কার্যক্রম ভারত মহাসাগরে দেশের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি কার্যক্রমের ৫০ বছর পূর্ণ, উদযাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তী
ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি কার্যক্রমের ৫০ বছর পূর্ণ, উদযাপিত হচ্ছে সুবর্ণজয়ন্তীPhoto via Kolkata24x7

ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি কার্যক্রম আজ ৫০ বছর পূর্ণ করল। এই বিশেষ মাইলফলক উপলক্ষ্যে নৌবাহিনী তাদের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। ১৯৭৬ সালের ১৮ নভেম্বর গোয়ার INS Hansa-তে নৌবাহিনীর এয়ার স্কোয়াড্রন, INAS 312 ‘Albatross’ প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে এই যাত্রার সূচনা হয়েছিল। ১৯৭১ সালের যুদ্ধের পর সমুদ্রের ওপর দূরপাল্লার নজরদারির প্রয়োজনীয়তা অনুভব করে নৌবাহিনী এই পদক্ষেপ নেয়।

শুরুতত ১৯৭৬ সালে পাঁচটি ‘Super Constellation’ উড়োজাহাজের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে সক্ষমতা বাড়াতে ১৯৭৭ সালে IL-38 এবং ১৯৮৮ সালে TU-142M বিমান অন্তর্ভুক্ত করা হয়, যা শত্রুপক্ষের সাবমেরিন শনাক্তকরণে বিশেষ সাহায্য করে। ২০১৩ সালে P-8I বিমান যুক্ত হওয়ার ফলে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামুদ্রিক নজরদারির ক্ষমতা আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

এই নৌ-বিমানগুলো ‘Operation Cactus’, ‘Operation Vijay’, ‘Operation Parakram’ এবং ‘Operation Sindhu’-র মতো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেছে। এছাড়া জলদস্যু দমন এবং উদ্ধারকাজেও এই বিমানগুলো মোতায়েন করা হয়। বর্তমানে INS Rajali এবং INS Hansa-তে মোতায়েনকৃত P-8I বিমানগুলো ভারত মহাসাগরে নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে ভারতের সামুদ্রিক স্বার্থ রক্ষা করছে। এই সুবর্ণজয়ন্তী গত পাঁচ দশকে অবদান রাখা সমস্ত পাইলট, নৌ-কর্মী এবং কারিগরি কর্মীদের উৎসর্গ করা হয়েছে।

Source: Kolkata24x7
Was this story useful?
Share on WhatsApp