চিন থেকে বাংলাদেশগামী একটি রাসায়নিক বোঝাই পণ্যবাহী জাহাজ মাঝসমুদ্রে বাজেয়াপ্ত করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। পূর্ব আফ্রিকার Comoros-এর পতাকা লাগানো MV Star Line নামের ওই জাহাজটি থেকে প্রায় ৪০৫ টন Sodium Perchlorate এবং লক্ষ লক্ষ অনিবন্ধিত 4G LTE SIM card উদ্ধার করা হয়েছে। ইন্দোনেশিয়ার Belawan উপকূলীয় জলসীমা থেকে জাহাজটিকে আটক করা হয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, জ্বালানি ভরার কথা বলে নির্ধারিত রুট থেকে সরে গিয়ে Belawan উপকূলে নোঙর করেছিল জাহাজটি। গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ইন্দোনেশীয় নৌবাহিনীর নজরদারি দল নথিপত্র দেখতে চায়। কিন্তু জাহাজের কর্মীরা উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারায় বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৩৬টি কন্টেনারের মধ্যে ১৫টিতে রকেট ও ক্ষেপণাস্ত্র প্রপেল্যান্ট তৈরিতে ব্যবহৃত সোডিয়াম পারক্লোরেট উদ্ধার করা হয়।
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কমান্ডার Rear Admiral Denny Septiana সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধার হওয়া সোডিয়াম পারক্লোরেটের পরিমাণ দিয়ে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব। এছাড়া জাহাজের নথিতে ২০২৭ সালের ৭ অক্টোবর এক্সপায়ারি ডেট উল্লেখ থাকলেও বৈধতার স্ট্যাটাস 'স্থগিত' হিসেবে চিহ্নিত রয়েছে। এত বড় পরিমাণের ক্ষতিকারক রাসায়নিক ও সিমকার্ড চিনের বন্দর থেকে বাংলাদেশে কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইন্দোনেশিয়া প্রশাসন।







