উত্তর সুমাত্রা, ইন্দোনেশিয়ায় একটি অরক্ষিত রেলপথে যাত্রীবাহী ট্রেন দ্রুতগতিতে আসা মিনিবাসের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের মুহূর্তেই মিনিবাসটি জ্বলতে থাকে এবং চালক নিহত হন। ট্রেনের সামনের অংশেও আগুন ছড়িয়ে পড়ে।
এই ঘটনার পর ট্রেনের ২৬৪ যাত্রীকে নিরাপদে উদ্ধার করা যায়। তবে ট্রেনের তিনজন কর্মী আহত হন। ঘটনাটি শুক্রবার বিকেলে ঘটেছে।







