সম্পর্ক ভেঙে যাওয়ার জেরে প্রাক্তন লিভ-ইন পার্টনারের দুটি পোষ্য প্রাণীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত যুবককে আটক করেছে।
জানা গিয়েছে, ওই যুবকের সঙ্গে তাঁর সঙ্গিনীর সম্পর্ক ভেঙে গিয়েছিল। সেই ক্ষোভ থেকেই তিনি তাঁর প্রাক্তন সঙ্গিনীর পোষ্য দুটি প্রাণীকে মেরে ফেলেন। ঘটনার পর যাদবপুর থানার পুলিশ ওই যুবককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।







