বোনদের সুরক্ষার দাবিতে জলপাইগুড়ি স্টুডেন্ট হেলথ আঞ্চলিক কেন্দ্রে বিশেষ বোন ফোঁটা অনুষ্ঠান পালিত হয়েছে। এই অনুষ্ঠানে ভাইরা বোনদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের নিরাপত্তার প্রতিশ্রুতি জানান। কর্মসূচিতে নাট্য ব্যক্তিত্ব অশোক গাঙ্গুলী, প্রাক্তন সাংসদ জিতেন দাস, চিকিৎসক নিরঞ্জন হালদার, সঞ্জয় ঢালী এবং স্টুডেন্ট হেলথ হোমের সভাপতি ডাক্তার পান্থ দাশগুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়াও বাবলু রায়, সুব্রত রায়, কৌশিক রায়, সরকারি আধিকারিক শুভাশিস ঘোষ, অধ্যাপক সৌপায়ন মিত্র, প্রাক্তন অধ্যক্ষ পার্থসারথি চক্রবর্তী এবং শিক্ষক বিপ্লব ঝাসহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
নারী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাক্তার সঞ্চিতা ব্যানার্জি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা বাগচি, শাশ্বতী গুক্ত ভায়া, পিয়ালী গুহ রায়, কুহেলি বাসু, শান্তা সরকার, শিক্ষিকা রিমা আলম, অনন্যা সেন এবং সাথী মিত্র মজুমদার। অনুষ্ঠানের শেষে ভাইরা বোনদের মিষ্টিমুখ করান।
স্টুডেন্টস হেলথ হোম জলপাইগুড়ি কেন্দ্রের সম্পাদক সুমন সরকার জানান, পশ্চিমবঙ্গে কর্মক্ষেত্রে একজন চিকিৎসক খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে বোনদের সুরক্ষা এখন অত্যন্ত জরুরি। অভয়ার ঘটনার পর থেকে এই বিশেষ বোন ফোঁটা কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, "ভাইয়েরা যদি বোনদের সুরক্ষা নিশ্চিত করতে না পারে, তবে তারা ভাইফোঁটা নেওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না।" এই বছর এই কর্মসূচির তৃতীয় বছর পূর্ণ হলো।







