বিগ বস বাংলার ঘরে রাজবীর দে এবং নন্দিনী দত্তের সম্পর্কের পাশাপাশি এখন চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে জিতু কমল ও সৃজলা গুহর নতুন সমীকরণ। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে প্রতিযোগী থেকে শুরু করে দর্শকরাও মনে করছেন, তাঁদের রসায়ন অন্যদিকে মোড় নিচ্ছে।
সর্বশেষ পর্বে দেখা যায়, জুতো রাখা নিয়ে জিতু ও সৃজলার মধ্যে মান-অভিমানের পরিবেশ তৈরি হয়। সৃজলার সব জুতো উঁচুতে তুলে রেখে দেন জিতু। সৃজলা একাধিকবার কথা বলার চেষ্টা করলেও জিতু তাতে কান দেননি। এতে ক্ষুব্ধ হয়ে সৃজলা বেডরুমে চিৎকার শুরু করেন। পরবর্তীতে টাস্ক চলাকালীন সৃজলা নিজের খাটে শুয়ে পড়লে জিতু এসে তাঁকে শুতে বারণ করেন। সৃজলা জানান তিনি কিছুটা সময় একা থাকতে চান। জিতু সেখান থেকে চলে যাওয়ার পর সৃজলাকে বলতে শোনা যায়, "আমি চাইনি ভালবেসে ফেলো।"
"আমি চাইনি ভালবেসে ফেলো।"
একসময় এই শো-তেই দুর্নিবারের সঙ্গে সৃজলার নাম জড়িয়েছিল। তবে সৃজলা ক্যামেরার সামনে জানিয়েছিলেন তাঁদের সম্পর্ক ভাই-বোনের মতো। অন্যান্য সদস্যদের সতর্কবার্তার পর দুর্নিবার নিজেই সৃজলার থেকে দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নেন। এখন সেই পুরনো জল্পনা অতীত হয়ে জিতু ও সৃজলার বিষয়টির ওপরই চোখ সবার। সৃজলার এই মন্তব্যটি কি কেবল সাময়িক আবেগ, নাকি সত্যি সম্পর্কের সিলমোহর, তা নিয়েই প্রশ্ন উঠেছে।







