আগামী মঙ্গলবার কার্তিক পুজো। এই উৎসবের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগআঁচড়ার পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা। ছোট, মাঝারি এবং বড়—সব মাপের কার্তিক প্রতিমা তৈরি করে বিক্রির জন্য প্রস্তুত রেখেছেন তাঁরা।
মৃৎশিল্পীদের দাবি, গত বছরের তুলনায় এ বছর প্রতিমার চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে গতবারের তুলনায় এ বছর ব্যবসা এবং লাভের বিষয়ে তাঁরা যথেষ্ট আশাবাদী।







