মেট্রো ট্রেন নির্মাণের ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হিসেবে দক্ষিণ কোরিয়ার একটি সংস্থার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে কলকাতার একটি কোম্পানি। এই আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে রেল ও মেট্রো পরিকাঠামো নির্মাণে বড় ধরনের অগ্রগতির আশা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, কলকাতার এই সংস্থাটি কোরিয়ার প্রযুক্তির সাহায্যে কেবল মেট্রো ট্রেনই নির্মাণ করবে না, পাশাপাশি অন্যান্য আধুনিক রেল পরিষেবার প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জামও তৈরি করবে। এর মধ্যে রয়েছে লোকাল ট্রেন, Vande Bharat, সেমি-হাই-স্পিড এবং হাই-স্পিড ট্রেনের যন্ত্রাংশ।






