রাসপূর্ণিমা উপলক্ষে যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামী ২৩ ও ২৪ নভেম্বর ব্লু লাইনে বাড়তি এক জোড়া মেট্রো চালানো হবে।
মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই বিশেষ পরিষেবাটি শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত উপলব্ধ থাকবে। রবিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্ধারিত সূচি মেনেই এই পরিষেবা শুরু হবে।







