দুর্গাপুজোর পর এবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে ঘিরে কলকাতা পুলিশ কড়া নির্দেশিকা জারি করেছে। শহরের আইন-শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশের তরফ থেকে জারি করা এই একগুচ্ছ নির্দেশিকায় জগদ্ধাত্রী বিসর্জন শোভাযাত্রায় ডিজে বক্স ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, শোভাযাত্রায় অস্ত্র বহন বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে উল্লেখ করা হয়েছে।







