মঙ্গলবার কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বিকেলে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের পূর্বের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার এবং বুধবার—এই দুই দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দপ্তর জানিয়েছে যে বর্তমানে কোনো নিম্নচাপের সম্ভাবনা নেই। বুধবারের বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা।
ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে রাত এবং ভোরের দিকে বেশ কিছু এলাকায় ঠান্ডার প্রভাব অনুভূত হচ্ছে।







