দেশের সংসদীয় রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস কার্যকর হলে। কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী, লোকসভার আসন সংখ্যা এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এই হিসাব কার্যকর হলে বর্তমানে ৫৪৩ আসনের লোকসভা বেড়ে হতে পারে ৮১৬ সদস্যের।
প্রস্তাবিত তালিকায় সবচেয়ে বেশি আসন পেতে পারে উত্তরপ্রদেশ। এই রাজ্যের জন্য ৮০টি নতুন আসন যুক্ত করার কথা রয়েছে, যা উত্তরপ্রদেশের মোট আসনকে ১২০-তে নিয়ে যাবে।







