২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ধারিত সূচিতে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। জানা গিয়েছে, জনগণনার কাজের কথা বিবেচনা করে এই দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হতে পারে।
নতুন প্রস্তাব অনুযায়ী, আগামী বছরের ২ মার্চ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে পারে এবং তা ১৬ মার্চ পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। এরপর ১৯ মার্চ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা বলা হয়েছে।







