মালদহের হরিশ্চন্দ্রপুর থেকে একটি ছোট লরিতে করে ৬টি গরু ও ১টি মহিষ পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। বজরং দলের সদস্যদের তৎপরতায় সেই পাচার রুখে দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গবাদি পশুগুলিকে উদ্ধার করে চাঁচল থানায় নিয়ে আসে পুলিশ।
উদ্ধার করা পশুগুলির সঠিক দেখভালের জন্য চাঁচল থানার আইসি জয়দেব ঘোষের উদ্যোগে থানার পিছনেই একটি অস্থায়ী গোশালা তৈরি করা হয়েছে। বাঁশ এবং ছাউনি দিয়ে তৈরি এই আশ্রয়ে খড়-বিচুলির যথাযথ ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কেবল পশুগুলিকে উদ্ধার করেই দায়িত্ব শেষ করেনি, বরং তাদের খাবার ও নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিয়েছে।
পুলিশের এই মানবিক পদক্ষেপের প্রশংসা করেছেন উত্তর মালদহের জেলা বজরং জল সংযোজক ঋতম দাস। তিনি জানান, পুলিশ গবাদি পশুদের যথাযথ সম্মান দিয়ে দেখভাল করছে এবং তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হয়েছে।







