মল্লিকবাজারের একটি বহুতলে ভবনে দুপুর ১২টার পর গডাউনে দহ্য পদার্থে আগুন লেগে গলাগলি সরু হওয়ায় দমকলের দশটি ইঞ্জিন আগুন নিবারণে কাজ করছে। গন্ধক ধোঁয়া পুরো এলাকাকে কালো করে তুলেছে এবং আশেপাশের ঘরবাড়ি ও দোকানগুলোকে ঝুঁকিতে ফেলেছে।
আমার মা প্রথমে আগুন আগুন করে চিৎকার করতে থাকে। প্রথমে ভেবেছিলাম বাইরের বিদ্যুৎ-এর তারে আগুন লেগেছে। তারপর জানালা দিয়ে দেখা যায় নীচের গোডাউন থেকে আগুনের শিখা। আমরা সবাই আতঙ্কে বাইরে চলে আসি।
দমকলের কর্মকর্তারা জানান, আগুনটি শাড়ির গডাউনে লেগেছে এবং একপাশ থেকে পানি ছিটাতে পারলেও অন্য পাশে সরু রাস্তার কারণে প্রবেশে সমস্যা হচ্ছে। গরমে বাড়ি ফাটতে শুরু করেছে, ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং নিরাপত্তার জন্য পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।







