দলের নিচুতলার কর্মীদের মনোবল বাড়াতে এ বার জেলায় জেলায় সফরে বেরোতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নভেম্বরের শেষ সপ্তাহেই এই সফর শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ বা সফরসূচি চূড়ান্ত হয়নি।
দলের কর্মীদের দীর্ঘদিনের দাবি এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিযোগের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।







