সূত্রের খবর, ২১ নভেম্বর সকাল ৯টা ৫০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামার কথা রয়েছে প্রধানমন্ত্রী Narendra Modi-র। সেইদিন তিনি রেল ও মেট্রোর একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলানাসে যোগ দিতে পারেন। একইসঙ্গে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে।
২১ নভেম্বর বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারের বেশ কিছু প্রকল্প ওই দিন উদ্বোধন হতে পারে। বিশেষ করে মনে করা হচ্ছে, ওই দিন গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রোর সূচনা হতে পারে।
সূত্র মারফত জানা গিয়েছে, প্রধানমন্ত্রী Narendra Modi মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একাধিক বিষয়ে আলোচনা করতে পারেন। রাজ্যের বর্তমান অবস্থা, সরকারি প্রকল্পে কোনো অসুবিধা আছে কি না, এবং কেন্দ্রীয় সরকারের তরফে কী ধরনের সাহায্য পাওয়া যাচ্ছে, এসব বিষয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জানাবেন।







