রোহিঙ্গা গণহত্যা মামলায় মায়ানমারকে (Myanmar) দোষী সাব্যস্ত করল রাষ্ট্রসঙ্ঘ পরিচালিত আন্তর্জাতিক বিচার আদালত। ২০১৭ সালে রোহিঙ্গাদের দেশছাড়া করতে মায়ানমার প্রশাসনের পক্ষ থেকে সেনা অভিযান চালানো হয়েছিল।
তৎকালীন সেই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং প্রায় ৭ লক্ষ ৩০ হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশ পালিয়ে যান। এই ঘটনাকে গণহত্যার শামিল বলে গণ্য করে বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করেছিল গাম্বিয়া (Gambia)।







