রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর একাধিক সরকারি ভবন ও পরিকাঠামোর রং পরিবর্তন করা হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন। দীর্ঘদিন ধরে নীল ও সাদা রঙে সেজে থাকা এই বহুতল ভবনটি এবার নতুন রূপ পেতে চলেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নবান্নের নতুন রং গেরুয়া হবে না। বরং হলুদ এবং সাদার মিশ্রণে সাজিয়ে তোলা হতে পারে এই প্রশাসনিক ভবনটিকে।







