IIT খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের সামগ্রিক অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী Narendra Modi। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারত' গড়ার লক্ষ্যে IIT খড়্গপুরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী।
শিল্পায়নের প্রসঙ্গ টেনে বামপন্থীদের তীব্র আক্রমণ করেন Narendra Modi। তিনি বলেন, প্রায় ৫০ বছর আগে একটি সেমিকন্ডাক্টর তৈরির কোম্পানি ভারতে এসেছিল, কিন্তু তাদের লাল ঝান্ডা দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাঁর কথায়, গত ৭৫ বছরে ভারত গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনের যুগে পৌঁছে গিয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান যে, চিপ থেকে শিপ—সবকিছুই এখন ভারতে তৈরি হবে।







